ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ভেন্ডাবাড়ী মহিলা কলেজের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ১৮:০৯:৫০
তারেক রহমানের ৬২তম জন্মদিনে ভেন্ডাবাড়ী মহিলা কলেজের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ তারেক রহমানের ৬২তম জন্মদিনে ভেন্ডাবাড়ী মহিলা কলেজের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি |

সাংবাদিক মোস্তফা মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক জননেতা জনাব মো. সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি সাইফুল আজদ এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মাহমুদুন্নবী চৌধুরী পলাশ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার বিষয়ে দেওয়া তথ্য অনুযায়ী, সঞ্চালনায় ছিলেন ভেন্ডাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ *সহযোগী অধ্যাপক জাকির হোসেন*

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ