ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্র'তি'বা'দ মিছিল। ‎

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ০১:৪৩:১১
‎হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্র'তি'বা'দ মিছিল। ‎ হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্র'তি'বা'দ মিছিল। ‎
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ। ‎ ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ প্রতিবাদ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ‎মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করেন। ‎ ‎কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদের নির্দেশনায়, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম জমসেদের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়।

‎ ‎মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‎ ‎এ সময় হোসেনপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ