কেন্দুয়ায় আওয়ামী লীগের কথিত নৈ'রা'জ্যের প্র'তি'বা'দে বিএনপির বি'ক্ষো'ভ মিছিল
কেন্দুয়ায় আওয়ামী লীগের কথিত নৈ'রা'জ্যের প্র'তি'বা'দে বিএনপির বি'ক্ষো'ভ মিছিল
স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি কেন্দুয়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সমাবেশে উপজেলা বিএনপির নেতারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
উপজেলা বিএনপি,পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স