একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির
একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কার্যালয়ে গিয়ে এই বৈঠকে বসেন দুই নেতা। একান্ত এই বৈঠকে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায়
রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স