পরিকল্পিত স'ন্ত্রা'সে'র বি'রু'দ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বি'ক্ষো'ভ
পরিকল্পিত স'ন্ত্রা'সে'র বি'রু'দ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বি'ক্ষো'ভ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। কর্মসূচিতে মহানগর যুবদলের
আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। একই দিন রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহসভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি ও সহক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।#
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স