ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ডো'বা'র পানিতে ডু'বে শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ২৩:০১:৩১
ব্রাহ্মণপাড়ায় ডো'বা'র পানিতে ডু'বে শিশুর মৃ'ত্যু ব্রাহ্মণপাড়ায় ডো'বা'র পানিতে ডু'বে শিশুর মৃ'ত্যু
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের আরিফ হোসেন তাহেরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার ধারে চলে যায় শিশু রাশেদ। একপর্যায়ে সে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু রাশেদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন

মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবার বিষয়ে শিশুদের প্রতি অভিভাবক ও স্বজনদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ