ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল বো'মা'র আ'গু'নে নি'হ'ত সিয়ামের বাবুগঞ্জের বাড়িতে শো'কে'র মা'ত'ম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ২২:২২:৪৭
পেট্রোল বো'মা'র আ'গু'নে নি'হ'ত সিয়ামের বাবুগঞ্জের বাড়িতে শো'কে'র মা'ত'ম পেট্রোল বো'মা'র আ'গু'নে নি'হ'ত সিয়ামের বাবুগঞ্জের বাড়িতে শো'কে'র মা'ত'ম
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে সিয়াম হাওলাদার (২৭) নামের এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ খবর নিহতের বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি শোকের মাতম চলছে সিয়ামের পরিবারের সদস্যদের মধ্যে। নিহত সিয়াম ওই গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। এরপূর্বে বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহন নামের একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন সিয়াম। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম।

বুধবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে থাকায় সিয়াম বাস থেকে বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিয়ামের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিলেন বড়। তার ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিয়ামের মা মৃত্যুবরণ করেন। পরে তার বাবা কবির হোসেন হাওলাদার শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবরে ইদিলকাঠী গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পরলাম। সিয়ামের প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার বলেন, সিয়াম এলাকার অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সংসারের চরম অভাব অনটনের কারণে খুব ছোটবেলাতেই সে সংসারের হাল ধরতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়েছিল। অপরদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের মরদেহ দাফন-কাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি। একজন তরুণ উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৮-১১-২৬ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ