ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পার্কিং করা পরিবহনে অ'গ্নিসংযোগ, মহাসড়কে জ্বা'লানো হয় টায়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ১৯:৫৩:৩৩
বরিশালে পার্কিং করা পরিবহনে অ'গ্নিসংযোগ, মহাসড়কে জ্বা'লানো হয় টায়ার বরিশালে পার্কিং করা পরিবহনে অ'গ্নিসংযোগ, মহাসড়কে জ্বা'লানো হয় টায়ার

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

 

বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) পরিবহনে অগ্নিসংযোগসহ মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

অপরদিকে রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে। তবে পৃথক এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ