ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্র'তা'রণার ভ'য়াব'হ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ১৯:০৬:৪৩
মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্র'তা'রণার ভ'য়াব'হ অভিযোগ মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই দুই শিশুর বাবার পরিচয় শনাক্ত হয়েছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা বিক্রি করে দেওয়া, একাধিক বিয়ে এবং শিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তির অভিযোগ উঠেছে।

 

ঝালকাঠির স্থায়ী বাসিন্দা ফিরোজ খান ঢাকায় আসার আগে বরিশাল শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া আনুমানিক পাঁচ বছর বয়সী শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর।

 

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্যমতে, ২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে ফিরোজ খানের অভাবের গল্প প্রথম ফেসবুকে ভাইরাল হয়। সে সময় স্ত্রী মারা যাওয়ার পর শিশুদের বাসায় রেখে ভিক্ষা করার বিষয়টি সামনে এলে তৎকালীন তথ্যমন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন।

 

তবে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক সাব্বির খান গণমাধ্যমকে জানান, সহায়তায় পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায়, প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে তিনি জেল খেটেছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। কিছুদিন পর বরিশাল লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করলেও সেই সংসার টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধর করার পর তিনি উপহার পাওয়া রিকশা দুটি বিক্রি করে বাচ্চাদের নিয়ে ঢাকায় চলে আসেন।

 

সাব্বির খানের অভিযোগ, শিশুদের ব্যবহার করে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করাই মূলত ফিরোজের অভ্যাস।

 

সাব্বির খান আরও জানান, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু দুটিকে একটি ডে কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ফিরোজ নিজেও ভালো গান করেন এবং একবার রিকশাচালকদের একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। বাচ্চা দুটির গানের গলাও বেশ ভালো।

 

এদিকে বরিশালের সাধুর বটতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছেন, ২০২৩ সালে শিশু দুটির করুণ গল্প প্রথমবার ভাইরাল হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি শিশু দুটির দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে সে সময় স্থানীয়রা বিষয়টিতে ভরসা না পাওয়ায় ফিরোজ খানকে নিবৃত করেছিলেন।

 

তবে এ বিষয়ে শিশুগুলোর বাবার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ