ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সদরে ওসি দ্বিতীয় বার যোগদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ১৩:৪৯:১৫
ঠাকুরগাঁও সদরে ওসি দ্বিতীয় বার যোগদান ঠাকুরগাঁও সদরে ওসি দ্বিতীয় বার যোগদান
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফিরেছেন মো. সরোয়ার আলম খান। একই থানায় ওসির যোগদান নিয়ে সর্ব মহলে প্রশ্ন উঠলেও পুলিশ সুপারের দাবি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের।

আর রংপুর রেঞ্জার ডিআইজি বলছেন ওসির যোগদানের বিষয়টি অজানা। জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি সরোয়ার আলম খান । প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে বদলি করা হয় গাইবান্ধার পলাশবাড়ী থানায়। সেখানে দায়িত্ব পালনের পর গত ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন তিনি। তবে একই থানায় দ্বিতীয়বার তার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, পুলিশের ওসি পদায়নে তাদের জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে। এর মধ্যেই সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

এমনকি তিনি ওই থানায় এখনো ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. শাহজাহান আলীর নাম। তা উল্লেখ করেছেন। ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মো. সরোয়ার আলম খান বর্তমানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েবসাইটে তার সর্বশেষ যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২৬। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁও সদর থানায় প্রথমবার যোগদান করেন সরোয়ারে আলম খান। এরপর ওই বছরের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ৬ ডিসেম্বর তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে যোগ দেন। সেখানে দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানায় ফিরে আসেন তিনি। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই কর্মকর্তা। পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নে ২২ দফা নীতিমালা জারি করে। ওই নীতিমালায় ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্বকালের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালার অন্যতম শর্তে বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না। নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি করা যাবে। তবে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ও নির্দেশনা অনুসরণের বিষয় উল্লেখ রয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু ওসি সরোয়ার আলম খান আগে

ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন, তাই তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল। দেশে পুলিশের কর্মকর্তার কোনো সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা আশা করি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সদর থানার নবনিযুক্ত ওসি সরোয়ার আলম খান জানান, আমি এর আগে প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন করে গেছি। তবে পুনরায় একই থানায় যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান জানান, নীতিমালা সম্পর্কে আমার জানা নেই। আমরা তো পদায়ন করিনি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন। ওপর থেকেই আদেশ হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাঁরাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না। এদিকে ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ আবদুল মাবুদ।

মোবাইল ফোনে তিনি বলেন, ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ারে আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না। পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। এমনাবস্থায় নতুন করে ওসির যোগদানের বিষয়ে সর্ব মহলে প্রশ্ন উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ