বরিশালে মরহুম মিজানুর রহমান বাদলের স্মরণে দোয়া মাহফিল
বরিশালে মরহুম মিজানুর রহমান বাদলের স্মরণে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামে মরহুমের নিজ বাড়ির মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করা হয়। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তাঁরা মরহুমের বিনয়ী আচরণ, সততা, মানবিকতা ও
মানুষের বিপদে পাশে দাঁড়ানোর স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে মরহুমের ছোট ভাই ও নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন আবেগঘন বক্তব্যে ভাইয়ের স্মৃতিচারণ করেন এবং তাঁকে হারানোর বেদনা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স