ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশের ‘পথে’ শরিফুল রাজ, ‘লিম্বো’তে জানাবেন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ১১:৪১:৫২
মহাকাশের ‘পথে’ শরিফুল রাজ, ‘লিম্বো’তে জানাবেন অভিজ্ঞতা মহাকাশের ‘পথে’ শরিফুল রাজ, ‘লিম্বো’তে জানাবেন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের অভিনেতা শরিফুল রাজের সিনেমা মানেই নতুন চমক। আর জন্মদিন উপলক্ষে স্যোশাল মিডিয়ায় নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে সেই সুখবরই দিয়েছেন তিনি।

 

নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে দেখা যাবে তাকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘লাপাত্তা লেডিস’খ্যাত ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। 

 

২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’

 

রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

 

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিম রহমান অংশুর ‘লিম্বো’তে নতুন এক অভিজ্ঞতা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

















 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ