ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চু'রি'র অ'ভি'যো'গে অ'সু'স্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৮ ০১:০৮:৩২
চু'রি'র অ'ভি'যো'গে অ'সু'স্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম চু'রি'র অ'ভি'যো'গে অ'সু'স্থ বৃদ্ধকে শিকলে বেঁধে
নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের ইন্দুরকানীতে এক ছড়া সুপারি ও এক কাঁদি কলা চুরির অভিযোগে রুহুল আমিন মীর (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন ও হতদরিদ্র বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ওই সুপারি ও কলা ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার

ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আবদুল হালিম ও আবদুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি এবং এক কাঁদি কলা নিয়ে যান বৃদ্ধ রুহুল আমিন। এর জেরে পরদিন সোমবার সকালে কালাইয়া গ্রামের নাসির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে মারধর করেন। মারধরের ভয়ে ওই বৃদ্ধ কাপড় নষ্ট করে ফেলেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালা লাগিয়ে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। সোমবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, রুহুল আমিন পেশাদার চোর নন। তার কোনো ছেলে নেই এবং বয়সের ভারে কাজও করতে পারেন না। অভাবের তাড়নায় তিনি এমন কাজ করে থাকতে পারেন। তার ঘরের অবস্থাও খুব নাজুক। জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবানদের উচিত ছিল তার খাবারের ব্যবস্থা
করা।

তা না করে পেটের দায়ে সামান্য খাবার নেওয়ার অপবাদে তাকে এভাবে অমানবিক হেনস্তা করা হলো। এ বিষয়ে ইউপি সদস্য আবদুর রব বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ নিয়ে না আসায় বিষয়টি নিয়ে আর এগোইনি। হতদরিদ্র হওয়ায় তিনি মাঝেমধ্যে এমন কাজ করেন। আমাদের বরাদ্দ সীমিত, বছরে মাত্র দুবার ১০ কেজি করে চাল দেওয়া যায়—এর বাইরে কিভাবে সহযোগিতা করব? ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য কারণে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি। খবর পেয়ে আমি তার বাড়িতে কিছু খাবার পাঠিয়েছি এবং ভবিষ্যতেও তাকে সহায়তা করা হবে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি সারাদেশ মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে তিনি হামলার শিকার হন। নিহত মোতলেব হোসেন একই উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোতলেব হোসেন তার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে নারায়ণপুর গ্রামে জামাই আনোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় আনোয়ার হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতলেব হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ বিষয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শিকদার জানান, মেয়ের স্বামীর হামলায় গুরুতর আহত মোতলেব হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ