আট বছর আগের ঘটনায় সাবেক এমপি এম এম শাহীনের বি'রু'দ্ধে মা'ম'লা, ‘স্ত'ম্ভি'ত ও হতবাক’ সাবেক সাংসদ
আট বছর আগের ঘটনায় সাবেক এমপি এম এম শাহীনের বি'রু'দ্ধে মা'ম'লা, ‘স্ত'ম্ভি'ত ও হতবাক’ সাবেক সাংসদ
এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক-সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের একটি ঘটনার প্রায় আট বছর পর গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন মইনুল হক বকুল নামের এক ব্যক্তি। মামলার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়।
তবে ঘটনার প্রায় আট বছর পর মামলা দায়েরের বিষয়টি নিয়ে বিস্ময় ও প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি স্তম্ভিত, হতবাক! আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা!’ মামলার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারায় অভিযোগ এনে মইনুল হক বকুল বাদী হয়ে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। অথচ দীর্ঘ প্রায় আট বছর পর, ২০২৬ সালের ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও
হতবাক!’ মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টেও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য। দীর্ঘ সময় পর দায়ের করা মামলাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে বাদী মইনুল হক বকুলের বক্তব্য এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স