ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বি'রো'ধে'র জে'রে ছেলের হাতে মা খু'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১২:১০:২৮
জমি নিয়ে বি'রো'ধে'র জে'রে ছেলের হাতে মা খু'ন জমি নিয়ে বি'রো'ধে'র জে'রে ছেলের হাতে মা খু'ন
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরশহরের কাকনহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মা খুন হয়েছেন। নিহত মনোয়ারা বেগম (৬৫) কাকনহাটি গ্রামের মৃত শহিদ উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে নিহতের ছোট ছেলে আল আমিন, তাজুল ইসলাম ও মেয়ে শাহানারা বেগম চায়না তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছিল। এসব নিয়ে ভাই কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার

সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে মাকে মারধর করে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মামাকে জানানো হয়। তিনি এসে তাদের উদ্ধার করে মাকে হাসপাতালে নিয়ে যান। জানা যায়, মারধরের শিকার হয়ে অসুস্থ মনোয়ারা বেগমকে রাত ১২টার দিকে স্বজনরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। ভোর ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন। নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না যুগান্তরকে জানান, তার বাবার মৃত্যুর আগে তাকে পাঁচ কাঠা জমি (৫০ শতক) এবং তার মাকে তিন কাঠা (৩০ শতক) জমি সাব-কবলা দলিলমূলে

লিখে দেওয়ায় ভাই কামরুল হাসানের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই ভাই কামরুল তার মাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শাহানারা। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ