ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের পি'টু'নির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১১:১০:৫১
ছাত্রদলের পি'টু'নির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীদের পিটুনির শিকার হওয়ার পর বিভিন্ন দপ্তরের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

 

সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন: পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।

 

এর আগে গতকাল সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরে তল্লাশি চালিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ওই কর্মকর্তাদের আটক করে মারধর করেন বলে জানা গেছে।

 

উদ্ভূত পরিস্থিতি ও বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যাঁরা কর্মকর্তা এবং যাঁরা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কিছু শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাঁদের ইতিমধ্যে পাকড়াও করেছেন।

 

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে রেজোয়ান নামের একজন শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিবেচনায় ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ