সুদানে সেনাবাহিনীর ড্রোন হা'ম'লা'য় শিশুসহ নি'হ'ত ১৫
সুদানে সেনাবাহিনীর ড্রোন হা'ম'লা'য় শিশুসহ নি'হ'ত ১৫
নিজস্ব প্রতিবেদক
সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। ফুটবল খেলার সময় ওই শিশুদের ওপর এই হামলা চালানো হয়। কর্দোফান অঞ্চলে সামরিক বাহিনীর পাল্টা আক্রমণের অংশ হিসেবে এই অভিযান চলছে। এক বেঁচে যাওয়া ব্যক্তি এবং একটি মানবাধিকার সংস্থার বরাতে সোমবার (১৬ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হামলার ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজন এই যুদ্ধের আগেই তাদের বাবাকে হারিয়েছিল আর নিহতদের মধ্যে ৯ জনই আমার আত্মীয়।’ রোববার (১৫ নভেম্বর) আবু কালব গ্রামে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘কর্দোফান অবজারভরি’। আর্মি ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার সংঘাতের অংশ হিসেবে পশ্চিম কর্দোফানের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এর অংশ হিসেবেই এই ড্রোন হামলা চালানো হলো। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা? সাহায্যকর্মীদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বেঁচে যাওয়া ব্যক্তি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে কথা বলছিলেন (কারণ দেশটিতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ)। তিনি জানান, গ্রামটিতে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে এমন একটি মাঠে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। আর দ্বিতীয় বোমাটি আঘাত হানে আবাসিক এলাকায়, যার ফলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। জাতিসংঘ দুই পক্ষেরই নির্বিচারে ড্রোন ব্যবহারের তীব্র সমালোচনা করেছে। কেবল ২০২৬ সালের প্রথমার্ধেই ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছর শিশু হতাহতের যত ঘটনা ঘটেছে, তার দুই-তৃতীয়াংশের জন্যই দায়ী এই ড্রোন হামলা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স