নীলফামারীর জলঢাকায় গ'ন'ধ'র্ষ'ণে'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র দুইজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নীলফামারীর জলঢাকায় গ'ন'ধ'র্ষ'ণে'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র দুইজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর জলঢাকায় গনধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। নীলফামারীর জলঢাকা থানায় আলোচিত গনধর্ষণ মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতরাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ স্বাধীন আলম সাগর (৩৮) জলঢাকা থানাধীন পশ্চিম খুটামারা গ্রামের মোঃ আহাদ আলী এর ছেলে ও অপর আসামি মোঃ সম্রাট (৪২) একই গ্রামের মোঃ আব্দুল এর ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, বাদীর সাথে আসামি মোঃ স্বাধীন আলম সাগর মোবাইল ফোনের মাধ্যমে তার স্বামীর বন্ধু পরিচয়ে সম্পর্ক তৈরী করে। গত ৩০/০৯/২০২৬ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় আসামিগণ ভিকটিমকে কৌশলে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন ৮নং খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা ০৬নং ওয়ার্ডস্থ নদীরপার নামক নির্জন জায়গায় নিয়ে আসামিরা পালাক্রমে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ০১/০১০/২০২৬ রাত ০৩.৩০ ঘটিকার সময় জলঢাকা হাসপাতালের সামনে রেখে আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে আসামিদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪। ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী এর একটি আভিযানিক দল ১৬/১১/২০২৬ তারিখ রাত ০৩.৫০ ঘটিকায়
নীলফামারী জেলার ডিমলা থানাধীন দক্ষিণ সোনাখুলি গ্রামের টুটুল মজিবরের বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানার চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ স্বাধীন আলম সাগর এবং ০৪ নং আসামি সম্রাটকে ভোর ০৫.০০ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা থানাধীন মোঃ সায়েম হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স