ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আ'গু'ন,পুড়লো মা'ম'লা'র নথিপত্র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ২২:১২:৩০
চট্টগ্রামে আ'গু'ন,পুড়লো মা'ম'লা'র নথিপত্র চট্টগ্রামে আ'গু'ন,পুড়লো মা'ম'লা'র নথিপত্র
এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আগুনে একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, দরজা ও বিভিন্ন আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদালতের বিচারক আবদুল মান্নানের চেম্বারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদালতের নাজির আকাশ নাথ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরি করা হচ্ছে। আদালতে সিসিটিভি ক্যামেরা থাকলেও

সেগুলো সচল না থাকায় ঘটনার কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি।রঅগ্নিকাণ্ডের কারণে সোমবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে কার্যতালিকায় থাকা শতাধিক মামলার বাদী-বিবাদীসহ বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসির বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ