ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গেন্ডারিয়ায় এসআরবি-১০ এর পৃথক পৃথক অ'ভি'যা'নে ই'য়া'বা-হিরোইন’সহ ৩ জন মা'দ'ক ব্যবসায়ী ও দেশীয় অ'স্ত্র’সহ ১ জন ছি'ন'তা'ই'কা'রী আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৭:০৫:৫৮
রাজধানীর গেন্ডারিয়ায় এসআরবি-১০ এর পৃথক পৃথক অ'ভি'যা'নে ই'য়া'বা-হিরোইন’সহ ৩ জন মা'দ'ক ব্যবসায়ী ও দেশীয় অ'স্ত্র’সহ ১ জন ছি'ন'তা'ই'কা'রী আ'ট'ক রাজধানীর গেন্ডারিয়ায় এসআরবি-১০ এর পৃথক পৃথক অ'ভি'যা'নে ই'য়া'বা-হিরোইন’সহ ৩ জন মা'দ'ক ব্যবসায়ী ও দেশীয় অ'স্ত্র’সহ ১ জন ছি'ন'তা'ই'কা'রী আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ায় এসআরবি-১০ এর পৃথক পৃথক অভিযানে ইয়াবা-হিরোইন’সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র’সহ ১ জন ছিনতাইকারী আটক ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।


মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৫ নভেম্বর ২০২৬ তারিখ ডিএমপি ঢাকার গেন্ডারিয়া থানা এলাকা হতে বিভিন্ন মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য এবং ০১ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৫/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩.৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৮ (একশত আঠাশ) পিস ইয়াবা ও ১৭৮ (একশত আটাত্তর) পুরিয়া হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ৯১,৮০০/- (একানব্বই হাজার আটশত টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সেলিম মাদবর (৩৫), পিতা-মৃত রফিক মাদবর, সাং- চরলক্ষী কান্দিপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২২৫০/- (দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা) ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ৩। এসআরবি-১০, সদর কোম্পানির আভিযানিক দলটি ডিএমপি, ঢাকা গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারী রোড মুরগীটোলা এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত আনুমানিক ২২.০৫ ঘটিকায় প্রায় ৩৭,৫০০/- (সাইত্রিশ হাজার পাঁচশত টাকা) মূল্যের ১২৫

(একশত পঁচিশ) পিস ইয়াবা’সহ মোঃ মামুন রশিদ (১৮), পিতা- মৃত হারুনুর রশিদ, সাং- মুন্সীবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫৫০/- (এক হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ৪। এছাড়াও উক্ত আভিযানিক দলটি ডিএমপি, ঢাকা গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া এলাকায় আরো দুটি অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পুরিয়া গাঁজা’সহ মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (১৮), পিতা- মোঃ আরিফ হোসেন, সাং- প্রেমতলা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর’কে এবং একটি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী মনির হোসেন (৩২), পিতা- মৃত ইউসুফ হাওলাদার, সাং- কাটিপাড়া, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল’কে আটক করে। ৫। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা-হিরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। ৬। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ