ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের প্রশংসা করে রাবাদা বললেন, ‘তাকে আউটে সব ধরনের অ'স্ত্রই ব্যবহার করেছি’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৩:১৯:১৪
হৃদয়ের প্রশংসা করে রাবাদা বললেন, ‘তাকে আউটে সব ধরনের অ'স্ত্রই ব্যবহার করেছি’ হৃদয়ের প্রশংসা করে রাবাদা বললেন, ‘তাকে আউটে সব ধরনের অস্ত্রই ব্যবহার করেছি’

নিজস্ব প্রতিবেদক

২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে টাইগাররা। দিন শেষ হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন ৫ উইকেট শিকার করা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। 

 

দক্ষিণ আফ্রিকার এই পেসার বলেন, ‘তিনি (হৃদয়) দারুণ খেলেছেন। আমরা আমাদের সব ধরনের অস্ত্র ব্যবহার করেছি। সত্যিই সবকিছু চেষ্টা করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে।’

 

হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়া তানজিদ হাসান মনে করেছিলেন, মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠেছিল। তবে রাবাদা কৃতিত্ব দিতে চান বাংলাদেশের ব্যাটারদেরই। তার মতে, ব্যাটাররা দারুণ শৃঙ্খলা দেখিয়েছেন এবং নিজেদের উইকেট ধরে রেখে খেলেছেন। ফলে দক্ষিণ আফ্রিকাকে উইকেট পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

 

রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে এরকমই হয়। এখানে বাউন্ডারি বের করা, বেশি রান রেটে রান তোলা সহজ। কারণ বল ব্যাটে আসে ভালোভাবে। এখানে ৪০ রানের (২২ রান) মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। পরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং করে গেছে তারা। পিচ অত বদলায়নি। তাদের আউট করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ব্যাটাররা দারুণ খেলে গেছে। পিচ একইরকম ছিল সারা দিনে। নতুন বল ভালোভাবে কাজে লাগিয়েছি আমরা তবে পুরনো বলে পারিনি।’

 

দলের বোলিং নিয়ে তিনি আরও বলেন, ‘ওয়ান্ডারার্সে বল করা অত সোজা নয়। লেন্থ মিস করলেই রান দিতে হয়। যেভাবে জুটি বেঁধে বোলিং করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এখানে এগুলো বেশি দরকার। মাঝেমধ্যে কিছু ভালো বল হয়েছে। যথেষ্ট উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি বিশেষ করে পুরোনো বলে। ক্রিকেটে এরকমই হয়। ফলে এখন যেখানে আছি আমরা খুশি আছি। সাথে লড়াইটাও চালিয়ে যেতে হবে।’










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ