ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর বাসায় হা'ম'লা'র প্রস্তুতির অ'ভি'যো'গ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৩:০৭:৫৩
রিজভীর বাসায় হা'ম'লা'র প্রস্তুতির অ'ভি'যো'গ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে রাজধানী ঢাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার রাতে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর ও উপদপ্তর সম্পাদক জুবায়ের। আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা ওই তিনজনকে আটক করছেন। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনতা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন। ভিডিওতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহার করার চেষ্টা করেন তারা। তবে বিএনপির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিক ঢাকার জিগাতলায় স্বপ্নের পাশের একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। অপর নেতা আল আমিন অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তবে কী কারণে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রলীগ রুহুল কবির রিজভী বিএনপি


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ