শেরপুর সী'মা'ন্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জ'ব্দ করা হয়েছে,
আপডেট সময় :
২০২৬-১১-১৫ ২৩:৫৩:২৪
শেরপুর সী'মা'ন্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জ'ব্দ করা হয়েছে,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের নির্ধারিত সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, টহল দলের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় বডি স্প্রে উদ্ধার করা হয়। পরে জব্দ করা পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয় ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল
আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স