পেকুয়ায় চুলার আ'গু'নে দিনমজুরের বসতঘর পু'ড়ে ছা'ই
পেকুয়ায় চুলার আ'গু'নে দিনমজুরের বসতঘর পু'ড়ে ছা'ই
নিজস্ব প্রতিবেদক
মোঃ আজিজুল হক কক্সবাজারের পেকুয়ায় রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে দিনমজুর জাবের উদ্দিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার সময় উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ী কইড়ারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের টিনের চালা ও
কাঠের অবকাঠামো পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে পেকুয়ার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। দিনমজুর জাবের উদ্দিন বলেন,তার একমাত্র বসতঘর পুড়ে যাওয়ায় সে চরম বিপাকে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিনমজুর জাবের মানবেতর পরিস্থিতিতে পতিত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও স্থানীয়ভাবে সহযোগিতা কামনা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স