এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী
এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়েছিল এক চীনা ব্যবসায়ীর মাধ্যমে। মজার বিষয় হলো, ওই ব্যবসায়ী কাং ওয়েই ছিলেন অ্যালিসের স্বামী। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লিংলিং ওয়েইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার এক দশকের পরিচিত চীনা ব্যবসায়ী কাং ওয়েই। অথচ সেই অ্যালিস হুয়াংয়ের সঙ্গেই পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে জড়ান এনভিডিয়ার সিইও। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দম্পতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলেন কাং ওয়েই। এমনকি পরিচিতদের কাছে স্ত্রীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতার বিষয়েও খোলামেলা কথা বলতেন তিনি। কখনো কখনো অর্ধেক রসিকতার ছলে পরিচিতদের বলতেন,
অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। চীনের পাশাপাশি সিঙ্গাপুর, তাইওয়ানসহ বিভিন্ন দেশে একাধিক ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়েছিলেন কাং ও অ্যালিস। গত এক দশকে তারা ভিডিও গেম কোম্পানি, ওষুধশিল্পের মালিকানা অধিগ্রহণ এবং ক্লাউড কম্পিউটিং খাতে একের পর এক লাভজনক ব্যবসায় যুক্ত হন। এসব ব্যবসায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হস্তান্তর এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত কোম্পানির নেটওয়ার্ক গড়ে তোলেন তারা। এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ছিল তাদের সর্বশেষ ব্যবসায়িক আগ্রহের ক্ষেত্র। তবে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তাদের বিরোধেও জড়াতে হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স