ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃ'ত্যু, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ২০:০৮:১৪
বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃ'ত্যু, নেপথ্যে কী? বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক

বাহামাসের জনপ্রিয় পর্যটন দ্বীপ বিমিনিতে সাগরের প্রবল স্রোতে ভেসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।

 

শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার কিছু আগে নর্থ বিমিনি দ্বীপের দক্ষিণ প্রান্তে বিমিনি হারবারের প্রবেশমুখের কাছে এ দুর্ঘটনা ঘটে। রয়্যাল বাহামাস পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুই পর্যটক একটি দলের সঙ্গে সাগরে সাঁতার কাটছিলেন।

 

পুলিশ জানায়, সাঁতার কাটার সময় তারা প্রবল স্রোতের সতর্কবার্তা দেওয়া নির্ধারিত সীমানা অতিক্রম করেন। এরপর তাদেরসহ কয়েকজন সাঁতারু শক্তিশালী স্রোতে ভেসে যান। এ সময় কাছাকাছি থাকা একটি ফেরি কয়েকজন সাঁতারুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। তবে ওই দুই মার্কিন নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তাদের বাঁচাতে তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানিয়েছে, দুই পর্যটকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে।









 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ