ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাকে হ’ত্যার দায়ে ছেলের মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৯:২১:১৪
টাঙ্গাইলে মাকে হ’ত্যার দায়ে ছেলের মৃ’ত্যুদণ্ড টাঙ্গাইলে মাকে হ’ত্যার দায়ে ছেলের মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডল (২৫) নামে এক ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আসামির উপস্থিতিতেই বিচারক রায় পড়ে শোনান। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ইউনুস মণ্ডল তার মা ফুলমালা ও প্রতিবন্ধী বড় ভাই শেখ ফরিদকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। ২০২৫ সালের ২৫ জুলাই বিকেলে সংসারের কাজকর্ম নিয়ে মা ফুলমালার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুস তার মাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে মাটিতে ফেলে দেন। পরে বাঁশের লাঠি দিয়ে ফুলমালার মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন ২৬ জুলাই ফুলমালার মেয়ে সেলিনা বেগম মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। পরে মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

 

বিচার শেষে আদালত ইউনুস মণ্ডলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ কে এম শামিমুল আকতার (শামিম)।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ