ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় তরুণীকে সং'ঘ'ব'দ্ধ ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে তিন যুবকের বি'রু'দ্ধে মা'ম'লা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৪:৩০:১৪
কেন্দুয়ায় তরুণীকে সং'ঘ'ব'দ্ধ ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে তিন যুবকের বি'রু'দ্ধে মা'ম'লা কেন্দুয়ায় তরুণীকে সং'ঘ'ব'দ্ধ ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে তিন যুবকের বি'রু'দ্ধে মা'ম'লা
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত তিনজন হলেন কামারগাঁও গ্রামের মো. শুভ (২৪), পিতা- মো.বদরুজ্জামান, মো. নূরে আলম (৩৩) পিতা- মো.মোখলেছুর রহমান ও শাহ আলম (২৮) পিতা- মো. ফজলুর রহমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১৪ নভেম্বর রাত ১টার মধ্যে কামারগাঁও গ্রামে বাদীর বসতবাড়ির পেছনে কান্দা ফসলি জমিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১৫ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৭) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১৯/১৫/২০২৬। ভুক্তভোগীর বাবা

জুলহাস মিয়া অভিযোগ করেন, তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত শুভর প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে বাড়ির পাশের হাওড়ে শুভ, নূরে আলম ও শাহ আলম তাঁর মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ