ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৩:৫৬:২৮
টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম
নিজস্ব প্রতিবেদক

টাকার বিপরীতে কমেছে ইউএস ডলার, পাউন্ড, ইউরো ও ক্রোনাসহ প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর দর। রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ মুদ্রাই কিছুটা কম দামে বিনিময় হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, মুদ্রাবাজারের এই নিম্নমুখী প্রবণতায় আমদানি খরচ, বিদেশ ভ্রমণ ও রেমিট্যান্স লেনদেনে নতুন হিসাবে খানিকটা স্বস্তি পাওয়া যাবে। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো। রোববার এক ইউএস ডলার ১২৪ টাকা ৪৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬২ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৪ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলংকান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হয়েছে।
গত বৃহস্পতিবার এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৮ টাকা ৩৪ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৬৭ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৫ টাকা ৪০ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ৫২ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৫১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৭ টাকা ১১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৯ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলংকান রুপি দুই টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ