ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অ'ভি'যো'গ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ০১:৫৬:৪৯
কুড়িগ্রামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অ'ভি'যো'গ মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অ'ভি'যো'গ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় একটি জামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। মসজিদের মুয়াজ্জিন মোঃ ছাবেদ আলী (৬৫) জানান, ভোর পৌনে ৫টার দিকে ফজরের আজান দিতে বাড়ি থেকে বের হন তিনি। মসজিদের সামনে গিয়ে কয়েকজনকে বালতি হাতে চলে যেতে দেখেন। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগে সাক্ষী হিসেবে মোঃ মেহের জামাল, মোঃ নুর জামাল মিয়া ও মোঃ আব্দুল গলির নাম উল্লেখ করেছেন। মুয়াজ্জিন মোঃ ছাবেদ আলী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ