কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বি'ভ্রা'ন্তি'ক'র দাবি
কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বি'ভ্রা'ন্তি'ক'র দাবি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ কয়েকটি সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমকে ঘিরে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছে আশ্রম কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ নভেম্বর দৈনিক আমার দেশসহ কয়েকটি সংবাদমাধ্যমে ‘কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও দেশের প্রচলিত আইন অনুসরণ করে বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কমিটির সদস্যরা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং দীর্ঘদিন ধরে আশ্রমের সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রতন লাল কর বাংলাদেশে জন্মগ্রহণকারী হলেও পরবর্তীতে ব্যবসায়িক কারণে ভারতের কলকাতায় অবস্থান করে। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত কারণে নির্বাহী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। অন্যদিকে, সাবেক সাধারণ সম্পাদক রণঞ্জয় কৃষ্ণ দত্ত বাংলাদেশের নাগরিক এবং তিতাস গ্যাস কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অন্যান্য অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আশ্রম কর্তৃপক্ষ। আশ্রমের কমিটির কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের কোনো ঘটনা ঘটেনি বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বর্তমানে পূজা-অর্চনা, সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, আগামী ২৫ নভেম্বর শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রী মৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। গত ৯ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের পর শুধু উৎসব পরিচালনার জন্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি পুনর্বিন্যাস করা হয়েছে। এই কমিটির সঙ্গে উৎসব-পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তাঁরা। সংবাদ সম্মেলনে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ আশ্রমের কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন, যা অডিটে প্রমাণিত হয়েছে বলে তাঁদের দাবি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। এসব অভিযোগ থেকে রেহাই পেতে একটি স্বার্থান্বেষী মহল আশ্রমের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। আশ্রমের অভ্যন্তরীণ বিষয়ে গঠনতন্ত্রবহির্ভূত হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। প্রশাসনের প্রতি সম্মান রেখেই তাঁরা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছেন। তবে উৎসব-পরবর্তী কার্যকরী পরিষদ গঠনে প্রশাসনের দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ, সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,১৪/১১/২০২৬।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স