ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অ'ভি'যা'নে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স সিরাপ’সহ ০২ মা'দ'ক ব্যবসায়ী আ'ট'ক
ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অ'ভি'যা'নে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স সিরাপ’সহ ০২ মা'দ'ক ব্যবসায়ী আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স সিরাপ’সহ ০২ মাদক ব্যবসায়ী আটক ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৩ নভেম্বর ২০২৬ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী ও ভাঙ্গা থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০২ জন
সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ১৩/১১/২০২৬ তারিখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম প¦ার্শে বরিশাল-ঢাকা মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক সন্দেহজনক গাড়ি তল্লাশী করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে ৮৮ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স, যার আনুমানিক বাজার মূল্য ২,৬৪,০০০/-(দুইলক্ষ চৌষট্টি হাজার টাকা), সহ বাসটির চালককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবু বক্কার সিদ্দিক (৩৬), পিতা- মোহাম্মদ আলী, সাং-বাজারগ্রাম, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। ৩। গতকাল ১৩/১১/২০২৬ তারিখ অপর একটি অভিযানে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দলটি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাবেলী গোপালপুরে ফরিদপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২,১৬,০০০/- (দুই লক্ষ ষোল হাজার টাকা) বাজার মূল্যের ৭২ (বাহাত্তর) বোতল উইনসেরেক্স সিরাপ’সহ ইসমাইল হোসেন বাদল (৫৫), পিতা- মৃত রমজান আলী, সাং- পুরাতন তেতুলিয়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা নামের একজন ব্যক্তিকে আটক করে। এছাড়াও অপর আরেকটি অভিযানে একই জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম গঙ্গাবদ্ধি এলাকায় মুরলদহ স্কুল টু
গঙ্গাবদ্ধি বেলি রোডগামী পাকা রাস্তার পার্শ্বে ৫০ বোতল উনসেরেক্স ও স্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। ৪। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে উনসেরেক্স ও স্কাফ সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। এসআরবি দৃঢ়ভাবে
বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স