৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গ, শিক্ষককে পি'টু'নি
৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গ, শিক্ষককে পি'টু'নি
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ গণপিটুনির ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। শিশুটির
পরিবারের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানান, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার সে মাদ্রাসায় যায়। শনিবার সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় যেতে বললে সে অপারগতা প্রকাশ করে। মায়ের জোরাজুরির একপর্যায়ে শিশুটি জানায়, সাইফুল হুজুর তাকে যৌন নির্যাতন করেন। সর্বশেষ গত বুধবারও ওই শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছিলেন বলে জানায় শিশুটি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স