ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ২২:১৩:৫৪
শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছ,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে । শনিবার দুপুরের দিকে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন , সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।

অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুর সদরের ৭১৫০ কৃষকের মাঝে কৃষকপ্রতি সরিষা বীজ ১ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ