ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ২১:০৪:৫৯
ইবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান ইবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষক লাউঞ্জ রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাবিত হাসান ও সুরাইয়া জান্নাত নাবিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী, বিশেষ অতিথি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, চারুকলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের প্রভাষক রসুল করিম কমল উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি পিয়েল হাসান ইয়াছিন বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ভালোবাসা, আবেগ ও ভ্রাতৃত্বের একটি জায়গা। আমরা চাই, এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের প্রতিটি শিক্ষার্থী একটি পরিবারের বন্ধনে আবদ্ধ থাকুক। নবীন ও প্রবীনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা নবীনরা এই সংগঠনকে নিজের পরিবার মনে করবে। আর বিদায়ী ভাই ও আপুরা আপনাদের বিশ্ববিদ্যালয়ের পথচলা শেষ হলেও এই সংগঠনের সঙ্গে সম্পর্ক যেন কখনো শেষ না হয়। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল করিম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে অটুট রাখতে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ করতে ‘এক্স-আইইউ বিজনেস ফোরাম’ প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটির মূল

লক্ষ্য পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যোগাযোগ বৃদ্ধি করা। এ লক্ষ্যে ময়মনসিংহ বিভাগসহ বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ করে ভবিষ্যতে শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পৃক্ততার ঘাটতি রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে গড়ে ওঠা পরিচয় ও পারস্পরিক সম্পর্ক কর্মজীবনে নানা সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই সংগঠিত ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাফল্যের ক্ষেত্রে বিভাগের বিষয় মুখ্য নয়, বরং ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা ও অধ্যবসায়ই গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীরই নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য করে গড়ে তোলার সক্ষমতা রয়েছে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিষয় নির্বাচন, পূর্ববর্তী গবেষণার তথ্য সংগ্রহ ও গবেষণার ক্ষেত্র নির্ধারণে আমি তোমাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রস্তুত।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ