ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্র'তি'বা'দ বি'ক্ষো'ভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ১৯:১৭:৫৮
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্র'তি'বা'দ বি'ক্ষো'ভ মিছিল রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্র'তি'বা'দ বি'ক্ষো'ভ মিছিল
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র দাসপুর থেকে শুরু হয়ে লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সভাপতিত্ব করেন রাজশাহী

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। এ সময় তিনি বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ