কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আশিক-মেহেদী
কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আশিক-মেহেদী
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দেবিদ্বার থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক জি এম আজমল আলী কাউছার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দীন ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মামুনুর রশীদ, মো. জাহিদ, তিথি, রাজিব, শরীফুল, মুজাহিদ, আবু হানিফ, নাইম, সুমাইয়া, সুলতানা, মঞ্জুরুল, মীম, নাহিদা, রাসেল, সৌরভ, মো. জাবেদ, কনিকা, ফারহা খানম, রাজদ্বীপ দাশ ও ইসতিয়াক আহমেদ আবিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিলা আফনান, রাকিবুল হাসান, নাফিসা আনজুম তাসনিম, তামান্না রহমান মিতালী, সোহেল আহাম্মেদ, ইসরাত জাহান উর্মি, আসিফ খাঁন, রাশেদুল ইসলাম আলিফ, মশিউর মাহমুদ, ইয়াছিন আরাফাত, শাহিন, অপূর্ব আচার্য ও সুমন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিনা আক্তার, সুবর্ণা আক্তার মীম, সাকিব ইবনে মোরশেদ, মাহবুবা আক্তার ফেরদৌসি, মো. বায়েজিদ ও মো. মাহবুব হাসান। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক খালিদ, সাহিত্যবিষয়ক সম্পাদক তারিফ ইসলাম, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নাজমুস সাকিব তামিম, সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ বিশ্বাস, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিক জিতু, প্রচার সম্পাদক নূর এ আজমি, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার সিফাত, অর্থ সম্পাদক সাদী আবদুল্লাহ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শরীফ খান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জ্যোতি হালদার। এ ছাড়া দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক মারিয়া আক্তার, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নিশাতুজ্জামান ভূঁইয়া, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুক্তা, অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক মুশফিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ মিয়া, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শতরূপা পাল, ছাত্রকল্যাণ ও বৃত্তিবিষয়ক সম্পাদক জাবেদ ওমর ও শারমিন আক্তার এবং সদস্য হিসেবে আরিয়ান দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান সুমনা, রিফাত হোসেন, লামিয়া আক্তার মীম, সিদরাতুল মুনতাহা, রূপালি আক্তার, উম্মে সালমা মনি, জান্নাতুল নাইমা, আমেনা আক্তার ও মুন্নী। নবমনোনীত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা একটি প্রাণপ্রিয় সংগঠন। “
মা-মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়” স্লোগানকে সামনে রেখে সংগঠনের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব।সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটিকে প্রাণবন্ত করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই সংগঠনের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের চেষ্টা করেছি। আগামীতেও সেই চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।’ নবমনোনীত সভাপতি মো. আশিকুর রহমান বলেন, ‘দেবিদ্বার অ্যাসোসিয়েশন আমাদের কাছে একটি পরিবারের মতো, যেখানে আমরা একে অপরের সুখ-দুঃখের অংশীদার এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়; বরং একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং বিশেষ করে অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে কাজ করার একটি সম্মিলিত উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘সভাপতি হিসেবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি অটুট রাখা।
আমি চাই, এখানে পদ-পদবির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে নিজেকে একজন স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষ হিসেবে ভাবুক এবং নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াক। এই মূলমন্ত্রই আমাদের অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে সাহায্য করবে।’
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স