ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'নে ৯৪ বোতল ভারতীয় ম'দ জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ১৯:০২:৫০
দুর্গাপুর সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'নে ৯৪ বোতল ভারতীয় ম'দ জ'ব্দ দুর্গাপুর সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'নে ৯৪ বোতল ভারতীয় ম'দ জ'ব্দ
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মিনকি এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধায় উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মিনকি এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। ৩১ বিজিবির অধীন বারমারী বিওপির ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৬২/৮-এস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩১ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মদ আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ