ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ০০:২৭:১৪
ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি শামিম, সম্পাদক ইয়াকুব
ফেনী জেলা প্রতিনিধি:


সভাপতি শামিম, সম্পাদক ইয়াকুব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ফেনীর দাউদপুলস্থ এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। “আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।

জেলা সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মাদ আতাউল্লাহ কবীর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু বকর সিদ্দীক বলেন, যুবসমাজ একটি জাতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। যুবকদের নৈতিক অবক্ষয়, আদর্শহীনতা ও ভোগবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। ইসলামের সুমহান আদর্শকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে যুবকদের আত্মশুদ্ধি, জ্ঞানার্জন, আমল ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি যত্নবান হতে হবে। ইসলামী যুব আন্দোলনের কর্মীদের নিজেদের যোগ্য, দক্ষ, সৎ ও মানবিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, প্রচলিত সমাজব্যবস্থার নানা সংকট ও বৈষম্য থেকে উত্তরণের জন্য প্রয়োজন নৈতিকতাভিত্তিক সমাজ গঠন এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবসমাজকে ইসলামের আদর্শে উজ্জীবিত করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। যুবকদের সকল প্রকার অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ ও জাতির কল্যাণে যোগ্যতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত আমল, চারিত্রিক মাধুর্য ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। মুফতী আবদুল কাইয়ুম সোহাইল বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষাব্যবস্থার নৈতিক ও মানবিক ভিত্তি সুদৃঢ় করা প্রয়োজন। মুফতী সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, সংগঠনের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন নেতৃত্ব তৈরিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুহাম্মাদ নাদের চৌধুরী বলেন, ছাত্রসমাজ ও যুবসমাজের পারস্পরিক সহযোগিতা এবং আদর্শিক ঐক্য সমাজ পরিবর্তনের প্রচেষ্টাকে গতিশীল করবে। সভাপতির বক্তব্যে মাওলানা

মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আত্মশুদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে একটি আদর্শবান যুবসমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যুবকদের ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান জানানোর জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামিম, যুগ্ম সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল মালেক

মাহমুদী, প্রকাশনা সম্পাদক মাওলানা নূরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার দায়িত্বশীল, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ