ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার রাজনীতি করতে চাই, ক্ষমতার নয়’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ২২:১০:৫২
সেবার রাজনীতি করতে চাই, ক্ষমতার নয়’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল সেবার রাজনীতি করতে চাই, ক্ষমতার নয়’: জনসভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র বি-বাড়িয়া গ্রামের বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলালের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্ষুদ্র বি-বাড়িয়া বাজার প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক জনসমাগম ঘটে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বায়েজিদ আহমেদ হেলাল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বায়েজিদ আহমেদ হেলাল বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। ৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র বি-বাড়িয়া বাজার থেকেই আমার উন্নয়নের যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বায়েজিদ আহমেদ হেলাল ইউনিয়নের বিরাসার গ্রামের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বক্তারা আরও বলেন, নাটাই উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়নে একজন শিক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাঁদের মতে, বায়েজিদ আহমেদ হেলাল সেই যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম। জনসভার শেষ পর্যায়ে পুরো বাজার এলাকা হেলালের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, বায়েজিদ আহমেদ হেলাল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ