ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হা'ম'লা'র ঘটনায় জড়িতদের দ্রুত গ্রে'প্তা'রে'র দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ২১:৩৫:৫৬
দূরবীন বাংলা রেস্টুরেন্টে হা'ম'লা'র ঘটনায় জড়িতদের দ্রুত গ্রে'প্তা'রে'র দাবি দূরবীন বাংলা রেস্টুরেন্টে হা'ম'লা'র ঘটনায় জড়িতদের দ্রুত গ্রে'প্তা'রে'র দাবি
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ সেলিম উদ্দিনের দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর, কর্মীদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালীতে দূরবীন বাংলা রেস্টুরেন্ট পরিদর্শনকালে তিনি এ দাবি জানান। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি রেস্টুরেন্টে শৃঙ্খলা বজায় রাখতে টোকেন ও সিরিয়াল পদ্ধতি অনুসরণ করা স্বাভাবিক বিষয়।

কিন্তু সেই নিয়ম অমান্য করে কয়েকজন ব্যক্তি রেস্টুরেন্টের ব্যবস্থাপক, সুপারভাইজার ও কর্মীদের মারধর করেছেন। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টে অবস্থানরত সাধারণ গ্রাহকরাও নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। তিনি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক নাগরিক জীবনযাপনের ওপর আঘাত। মানুষ নিজের অর্থ ব্যয় করে কোনো রেস্টুরেন্টে গিয়ে নিরাপদে খাবার গ্রহণ করতে পারবে না, এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের আহ্বান জানান। পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচারের মুখোমুখি করা, ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সেলিম উদ্দিন আরও বলেন, রাজধানীর নাগরিকদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরিশেষে তিনি দূরবীন বাংলা রেস্টুরেন্টের মালিক, কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বার্তা প্রেরক- মু.আতাউর রহমান সরকার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ