ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে অটোচালক হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ১৯:৫৫:৫৯
গোদাগাড়ীতে অটোচালক হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৪ গোদাগাড়ীতে অটোচালক হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৪
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় চড়ে হাবিবুল বাসার শিমুল।
পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। গত ৩১ অক্টোবর কলিপুরের একটি ধানক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো: হাবিবুল বাসার শিমুল, তাঁর মা জোহুরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের সুজন ও আব্দুল হালিম। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ