ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে শিক্ষার মানোন্নয়নে মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ২৩:২৭:৫৫
উলিপুরে শিক্ষার মানোন্নয়নে মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ উলিপুরে শিক্ষার মানোন্নয়নে মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, লেখাপড়ার অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোঃ আইনুল ইসলাম। ধীরেন্দ্রনাথ বর্মন সিনিয়র শিক্ষক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ের সাবেক এসএমসি সদস্য মোঃ রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধরণীবাড়ী ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম মন্ডল, মোঃ তৈয়ব আলী ক্রীড়া শিক্ষক, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, ধাম‌শ্রেণী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী সরকার, ধরণীবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং বাল্যবিবাহ ও

ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতন ও সম্পৃক্ত করাই এ সমাবেশের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে সংশ্লিষ্ট সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ