ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় শিক্ষকের বি'রু'দ্ধে শিক্ষার্থীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গ, ত'দ'ন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ২০:৪৯:০৮
গলাচিপায় শিক্ষকের বি'রু'দ্ধে শিক্ষার্থীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গ, ত'দ'ন্ত কমিটি গঠন গলাচিপায় শিক্ষকের বি'রু'দ্ধে শিক্ষার্থীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গ, ত'দ'ন্ত কমিটি গঠন
মোঃ নুহু ইসলাম, (পটুয়াখালী) স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট ও বিশেষ ক্লাসে না পড়ায় নিরব নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ইকবাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনকে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তাঁকে নিয়মিত হাজিরা দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান করতে বলা হয়েছে। এদিকে, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক কারণে-অকারণে শিক্ষার্থীদের মারধর করেন। এমনকি ছাত্রীদের বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে বেত্রাঘাত করার অভিযোগও তুলেছে তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শারীরিক শাস্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ