ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে টিন কে'টে দোকানে চু'রি, সব মালামাল লু'ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৫:৫৯:০০
বোয়ালখালীতে টিন কে'টে দোকানে চু'রি, সব মালামাল লু'ট বোয়ালখালীতে টিন কে'টে দোকানে চু'রি, সব মালামাল লু'ট
নিজস্ব প্রতিবেদক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানের টিন কেটে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তির বাজার এলাকায় রতন স্টোর নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক রনি চৌধুরী জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলতে এসে দেখেন, দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। এ সময় দোকানে

মোবাইল ব্যাংকিংয়ের জন্য রাখা নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, দুধ, চিনি, চা-পাতা ও বিভিন্ন পানীয়সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, এর আগেও গত ১৬ মার্চ একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ