হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?
হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?
নিজস্ব প্রতিবেদক
ইসলাম ধর্মে দান-সদকা ও আল্লাহর পথে সম্পদ ব্যয় করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে মানুষের মন পবিত্র হয় এবং রবের সন্তুষ্টি অর্জিত হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সদকাকারীদের জন্য সুসংবাদ ও বহুগুণ প্রতিদানের ঘোষণা দিয়েছেন। তবে এই মহৎ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো সম্পদ হতে হবে সম্পূর্ণ হালাল ও পবিত্র। কিন্তু কারো উপার্জন যদি হারাম পন্থায় হয় এবং সেই হারাম অর্থের মাধ্যমে কেউ দান-সদকা করে, তবে তা আল্লাহর দরবারে কবুল হবে কি না এবং এর পরিণাম কী— তা নিয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট দিকনির্দেশনা
রয়েছে। হারাম অর্থ দান করলে সওয়াব বা কবুল হবে কি? Advertisement কেউ যদি হারাম উপায়ে অর্থ উপার্জন করে তা দিয়ে দান-সদকা করে, তবে তা আল্লাহর কাছে কখনো কবুল হয় না এবং এর মাধ্যমে কোনো সওয়াব বা পুণ্য অর্জিত হয় না। উলটো এ ধরনের কাজ পাপ ও বোঝা বৃদ্ধি করে। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে— Advertisement مَنْ كَسَبَ مَالًا مِنْ حَرَامٍ فَأَعْتَقَ مِنْهُ وَوَصَلَ رَحِمَهُ كَانَ ذَلِكَ إِصْرًا عَلَيْهِ ‘যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে তারপর ওই সম্পদ দিয়ে দান করে বা আত্মীয়দের হক আদায় করে, তা তার পাপ গণ্য হয়।’ (আল-মু'জামুল আওসাত, তাবারানি ৯৩৭৫) হারাম উপার্জনকারীর অন্যান্য ইবাদত ও দোয়ার পরিণতি শুধু দান-সদকাই নয়, হারাম রিজিক খাওয়ার কারণে মানুষের অন্যান্য ইবাদত, জিকির ও দোয়াও আল্লাহর
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স