কেন্দুয়ায় ৭৯০ পিস ই'য়া'বা'স'হ যুবক আ'ট'ক, পুলিশের কাছে হ'স্তা'ন্ত'র
কেন্দুয়ায় ৭৯০ পিস ই'য়া'বা'স'হ যুবক আ'ট'ক, পুলিশের কাছে হ'স্তা'ন্ত'র
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী এলাকায় ৭৯০ পিস ইয়াবাসহ শফিক (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার টেঙ্গুরী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে তল্লাশি চালান। এ সময় তাঁর কাছে থাকা পাঁচটি জিপার প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো গণনা করে মোট ৭৯০ পিস ইয়াবা পাওয়া গেছে। এর
মধ্যে একটি প্যাকেটে ১১৫, দ্বিতীয়টিতে ১৯৫, তৃতীয়টিতে ১৩৫, চতুর্থটিতে ১৮৫ এবং পঞ্চমটিতে ১৬০ পিস ইয়াবা ছিল। আটক শফিকের বয়স ২৫ বছর। তাঁর বাবার নাম আব্দুল হেকিম। তাঁর বাড়ি নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামে, ডাকঘর গোবিন্দশ্রী।
পরে স্থানীয় জনতা আটক শফিককে উদ্ধার করা ইয়াবাসহ কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স