ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধ'র্ষ'ণ ও গর্ভবতী করার দায়ে শিক্ষকের মৃ'ত্যু'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ১৯:৩৪:৩৮
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধ'র্ষ'ণ ও গর্ভবতী করার দায়ে শিক্ষকের মৃ'ত্যু'দ'ণ্ড নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভবতী করার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় মাদরাসার প্রধান শিক্ষক আমানুল্লাহ মাহমুদ সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে মামলাটি আসার পর মাত্র নয় কার্যদিবসে বিচারকাজ শেষ করে রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর
.
(পিপি) মো নূরুল কবীর রুবেল জানান, সিআইডির ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে আসামি সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। মামলার দ্বিতীয় আসামি সাগরের বড় ভাই মাইমুন ইসলাম মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৩ ধারা অনুযায়ী নবজাতকের ভরণপোষণ, চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে পালনের নির্দেশ দেন। পাশাপাশি রাষ্ট্র চাইলে এ ব্যয় আসামির সম্পত্তি থেকে আদায় করতে পারবে। মামলার বিবরণ অনুযায়ী, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বড়বাড়ি ভাগবৎপুর এলাকার হযরত ফাতেমা তুযযাহরা (রাঃ) কওমি মহিলা মাদরাসার প্রধান শিক্ষক আমানুল্লাহ সাগর ওই শিশুকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন। পরে শারীরিক পরিবর্তন দেখা

দিলে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা অনুসারে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আদালত।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ