ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ১৭:৫৩:২০
উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও চলাচলে সহায়তার লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১ টায় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল—হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন ও মিজোরিওর আর্থিক সহযোগিতায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ‘Reducing Vulnerability, Improving Livelihood and Disaster Preparedness of the Most at Risk Communities in Flood Prone Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়ক উপকরণ বিতরণ করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডিক্যাপ

ইন্টারন্যাশনাল—হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার জিএম জাহাঙ্গীর কবির, রিহ্যাবিলিটি অফিসার আফরোজা আক্তার এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন, চলাচল সহজ করা এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ