ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানিকে মা'র'ধ'র এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় আ'ট'ক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ১৭:১৬:২০
দোকানিকে মা'র'ধ'র এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় আ'ট'ক করল পুলিশ দোকানিকে মা'র'ধ'র এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় আ'ট'ক করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক

এম মনির চৌধুরী রানা নিজের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানাতে গিয়ে এক লন্ড্রি ব্যবসায়ীকে দোকানে ঢুকে মারধর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রী। শুধু তিনি নন, সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যবসায়ীর গায়ে হাত তোলেন। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন ওই নেত্রী। পরে ব্যবসায়ীর মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজারের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার খোরশেদ আলম (৩৮) স্থানীয় লন্ড্রি ব্যবসায়ী। আর মারধরে নেতৃত্ব দেওয়া তানিয়া আমিন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক। তানিয়ার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতরে খোরশেদকে একের পর এক চড়-থাপ্পড় মারছেন তিনি। তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষ ও ব্যবসায়ীকে মারধর করছেন। এ সময় ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে চান তানিয়া। ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তানিয়া লেখেন নারীকে অসম্মান নয় সম্মানেই সমাজ শক্ত হয় । খোরশেদের বিরুদ্ধে তানিয়ার অভিযোগ, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তার প্রকাশ করা একটি ভিডিও ডাউনলোড করে সেটি নিয়ে অশালীন ভাষায় ফেসবুকে পোস্ট দেন ওই ব্যবসায়ী। প্রথমবার সতর্ক করার পর পোস্ট সরিয়ে নিলে ও ২/৩ দিন পর আবার একই ধরনের পোস্ট দেন। এ নিয়ে কথা বলতে গেলে খোরশেদ দুর্ব্যবহার করেন এবং তাঁকে মারতে উদ্যত 
এ কারণেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি তানিয়ার।

এদিকে, খোরশেদের মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে খোরশেদকে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ কোনো মারধরের ঘটনা দেখেনি। তবে তাঁর মুঠোফোনে আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

তানিয়া জানান, খোরশেদকে পুলিশের কাছে নেওয়ার পর তার পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি ভাবা হয়েছিল। তবে মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা-সংক্রান্ত যোগাযোগের তথ্য পাওয়ার কথা পুলিশ তাঁদের জানায়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ